Logo

পেটের ভেতরে ২ হাজার ইয়াবা, যশোরে যুবক গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪০
পেটের ভেতরে ২ হাজার ইয়াবা, যশোরে যুবক গ্রেফতার
ছবি: প্রতিনিধি

পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট বহন করে পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ মাসুদ রানা (১৮)। তিনি যশোর জেলার শার্শা থানার গোরপাড়া কলোনিপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্র জানায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে যশোর কোতয়ালী মডেল থানাধীন মনিহার সংলগ্ন নড়াইল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট থাকার বিষয়টি নিশ্চিত হয়।

জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পেটে বহন করে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে টয়লেটের মাধ্যমে ট্যাবলেট বের করার জন্য সকাল ৬টার দিকে র‍্যাবের পাহারায় তাকে যশোর সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের দ্বিতীয় তলার মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

জেবি/এসআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD