Logo

যশোরে ১০০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

profile picture
বিশেষ প্রতিবেদক
যশোর
১৩ মে, ২০২৬, ২২:৩২
যশোরে ১০০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
ছবি: প্রতিনিধি

যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক ঝটিকা অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলেয়া বেগম (৫৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

ডিএনসি যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন তপস্বীডাঙ্গা এলাকায় অবস্থান নেয়। দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকার সময় বেনাপোল থেকে যশোরগামী ‘জাহিদ জেএন সুপার বাস’ (ঢাকা মেট্রো-জ ১৪-০৩৭২) নামীয় একটি লোকাল বাস তল্লাশি করা হয়। এসময় বাসে থাকা যাত্রী আলেয়া বেগমের হেফাজত থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক আলেয়া বেগম খুলনা সদর থানার বাগমারা (ওয়ার্ড নং-২৭) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে এবং মোঃ আবু তাহেরের স্ত্রী।

বিজ্ঞাপন

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব নাজমুল হোসেন খান বাদী হয়ে আটক নারীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদক ব্যবসায় জড়িত অন্য চক্রদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD