যশোরে মোটরসাইকেলের সিটের নিচে সাড়ে ৪ হাজার পিস মাদক, গ্রেফতার ১

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ৪৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইমরান হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সদর উপজেলার গোয়ালদাহ মাঠপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ইমরান হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামের মোঃ হবিবর রহমানের ছেলে।
ডিএনসি যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন পুলেরহাট টু রাজগঞ্জ রোডের আবুল গাজীর মোড়ে অবস্থান নেয়। দুপুর ১২:৪০ ঘটিকার সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেলের সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ টি মোটরসাইকেল, ০১ টি বাটন ফোন উদ্ধার করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।








