Logo

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
৭ আগস্ট, ২০২৬, ১৩:৩২
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নেত্রকোণা সদর এলাকার এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট নির্মাতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি দল তাকে আটক করে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ র‍্যাবের সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গৌরীপুর এলাকা থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রিপন মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৮ জনকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় মামলা করেন। মামলার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান রিপন মিয়া।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ধর্ষণের এ ঘটনায় সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিস বসে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়। এই সালিসের বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত এক আগস্ট সন্ধ্যার দিকে বাড়ির উঠানে রান্না করার সময় রিপন মিয়া জোর করে পাশের জঙ্গলে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। ঘটনার সময় তার বাবা-মা দুজনেই বাড়ির বাইরে কাজে ছিলেন। মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে রিপন মিয়া পালিয়ে যান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD