রাজপথে আবারও ঐক্যবদ্ধ ছাত্র-জনতা: আসিফ মাহমুদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজপথে ছাত্র-জনতা আবারও ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের নেতা ও অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, বিপ্লবীদের মৃত্যু নেই। তারা সংগ্রামের ভেতরেই বেঁচে থাকেন। রাজপথে আবারও ঐক্যবদ্ধ ছাত্র-জনতা।
আসিফ আরও লেখেন ‘আমাদের ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেবো না। এই বাংলার বুকে আর কোনো অপশক্তিকে মাথা চাড়া দিতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের ময়দান শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। আল্লাহ শহীদ ওসমান হাদির শাহাদত কবুল করুন। আমিন।’
বিজ্ঞাপন








