Logo

খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য অবস্থা নিয়ে ব্রিফিং বিকেলে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩২
খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য অবস্থা নিয়ে ব্রিফিং বিকেলে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের হালনাগাদ তথ্য জানাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD