Logo

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১২:৪৪
সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান
ছবি: সংগৃহীত

দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়।

বিজ্ঞাপন

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে বিএনপি এই শুভেচ্ছা বিনিময় আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সম্পাদক ও সাংবাদিকদের আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা আমন্ত্রণ বার্তার মাধ্যমে।

দলীয় সূত্রে বলা হয়, নানান বাস্তবতার কারণে বিগত কয়েক বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা-সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই অভাব পূরণের উদ্দেশ্যে এবার সরাসরি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই অনুষ্ঠান গণমাধ্যমের সঙ্গে দলের পারস্পরিক সৌহার্দ্য এবং যোগাযোগ আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দলের সঙ্গে সাংবাদিকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রশংসা করেছেন এবং সংবাদ পরিবেশ উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD