Logo

বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১২:০০
বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এই বৈঠক আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD