Logo

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দুদিন পরই সাজুকে বহিষ্কার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, ২১:০২
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের দুদিন পরই সাজুকে বহিষ্কার
ফাইল ছবি

দলীয় অনুমোদন ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সাজু বিএনপি দলের সাবেক সংসদ সদস্য প্রয়াত এসএ খালেকের ছেলে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মাত্র দুদিন পর এই সাংগঠনিক শাস্তির মুখে পড়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD