Logo

ইসিতে যাচ্ছে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৬, ১৭:২৪
ইসিতে যাচ্ছে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একটি প্রতিনিধিদল। দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি সোমবার (২৬ জানুয়ারি) বিকেলেই কমিশনে যাবে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত। এক বার্তায় তিনি জানান, বিকেল ৫টায় নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হবেন তারা।

প্রতিনিধিদলে আরও থাকছেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রশাসন ও নির্বাচন কমিশন বিষয়ক উপ-কমিটির সেক্রেটারি আয়মান রাহাত।

বিজ্ঞাপন

তবে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন হাসনাত আবদুল্লাহ— এমনটিই জানিয়েছে দলীয় সূত্র।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD