Logo

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
শেরপুর
২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৩৩
শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত
ছবি: সংগৃহীত

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন জেলা কমিটিকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তবে কমিটি স্থগিতের সুনির্দিষ্ট কারণ কিংবা ভবিষ্যৎ সাংগঠনিক পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD