Logo

বাংলার মানুষ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৬
বাংলার মানুষ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না: চরমোনাই পীর
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের স্বার্থ বাস্তবায়ন করতে চাচ্ছে। তিনি বলেন, “আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।”

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেজাউল করিম। অনুষ্ঠানে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী মো. ইব্রাহিম-এর হাতে প্রতীক তুলে দেন তিনি।

রেজাউল করিম আরও বলেন, “৫৪ বছর ধরে প্রচলিত নিয়মে দেশ চালানো হয়েছে, কিন্তু কি কোনো ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠেছে? জামায়াত স্পষ্টভাবে বলেছে, তারা ইসলামী শরীয়াহ আইনে দেশ পরিচালনা করবে না। ক্ষমতায় গেলে তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। তাদের নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, টাকা বিদেশে পাচার হয়েছে, মানুষ গুম বা খুন হয়েছে। এখন তারা সেই একই নীতি অনুযায়ী দেশ চালানোর পাঁয়তারা করছে।”

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ, এবং ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-৪ আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD