Logo

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৭
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মানিক পাড়া এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, “এই দেশে ছাত্র ও জনগণ শত-সহস্র মানুষ শহীদ হয়েছেন, রাজপথে রক্ত দিয়েছেন। তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা ধানের শীষে ভোট চাই।”

তিনি আরও বলেন, “আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, বরং কর্মক্ষম হাত তৈরি করতে চাই। দেশের ১৮ কোটি মানুষকে ৩৬ কোটি কর্মক্ষম হাত হিসেবে গড়ে তুলতে চাই। অতীতের অর্থনৈতিক বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনবে বিএনপি।”

বিজ্ঞাপন

পথসভায় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD