Logo

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৬
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
ছবি: সংগৃহীত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) মনোনীত প্রার্থী মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

রুহী সাংবাদিকদের বলেন, “জামায়াত ইসলামী স্বাধীনতার পর থেকে ইসলামী দলগুলোর সঙ্গে মুনাফিকি করে আসছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে কোনও আসন সমঝোতা হয়নি। আমরা কেন্দ্রীয়ভাবে বারবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাইনি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “নিচের স্তরে তারা আমাদের বিভিন্ন সমাবেশে ব্যবহার করেছে। ১১ দলীয় জোটে আমাদের দলকে অবমূল্যায়ন করা হয়েছে, তাই আমরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমাদের সিদ্ধান্ত ছিল জেলা খেলাফত আন্দোলন কমিটির।”

রুহী জামায়াত ও তার সহযোগী দলের রাজনৈতিক কৌশলকেও সমালোচনা করেন। তিনি বলেন, “একটি দলই কার্যত নিয়ন্ত্রণে, বাকি সব দলের ভূমিকা ‘বি’ টিমের মতো, কারণ তাদের নিবন্ধন বাতিল হওয়ার আশঙ্কা থাকায় তারা প্রস্তুত থাকে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD