Logo

ভোট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৮
ভোট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে তিনি ভোট দেন।

বিজ্ঞাপন

এদিকে দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতিও বাড়ছে।

নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD