Logo

গুরুতর অভিযোগ করলেন তাসনিম জারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭
গুরুতর অভিযোগ করলেন তাসনিম জারা
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, বিভিন্ন অজুহাত দেখিয়ে তার নির্বাচনী এলাকায় পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি নিজ এলাকা থেকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ জানান।

বিজ্ঞাপন

ডা. তাসনিম জারা বলেন, “আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, তারা ওই আসনের ভোটার নন। অথচ কোনো নিয়ম নেই যা বলে যে পোলিং এজেন্ট হতে হলে সেই আসনের ভোটার হতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “পুরুষ কেন্দ্রগুলোতে নারী এজেন্টদের প্রবেশে সমস্যা তৈরি করা হচ্ছে। বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন সঙ্গে নিয়ে ঢোকা যাবে না, অথচ ফোন সঙ্গে নিয়ে ঢোকা যায় কিন্তু ব্যবহার করা যাবে না।”

বিজ্ঞাপন

এই বিষয়ে তিনি ভোটের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তোলেন। ডা. তাসনিম জারা বলেন, “বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, অথচ ভোট দিচ্ছে মানুষ। এটি কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, তা বোঝা কঠিন। যখন আমরা নিয়ম জানতে চাই, তখনও স্পষ্ট কোনো উত্তর দেওয়া হচ্ছে না।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD