জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সম্মেলনটি বেলা ২টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানান, বিকেল সাড়ে ৫টা এবং রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আরও ব্রিফিং আয়োজন করা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া, নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কার্যক্রম মনিটর করার জন্য বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে কন্ট্রোল রুমও বসানো হয়েছে।








