Logo

৪০ হাজার ব্যবধানে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি'র টুকুর জয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৮
৪০ হাজার ব্যবধানে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি'র টুকুর জয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৬৩৮ ভোট।

বিজ্ঞাপন

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৯৫ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৩ ভোটে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত মোট ১৬২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১১টার দিকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬৯ হাজার ৭৮৭ জন। প্রতিদ্বন্দ্বীতা করেন মোট সাতজন প্রার্থী।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD