Logo

তারেক রহমানের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৪
তারেক রহমানের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিভিন্ন আসনের সংসদ সদস্যরা (এমপি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এদিকে বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD