Logo

ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস চালু করলেন নুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৩
ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস চালু করলেন নুর
ছবি: সংগৃহীত

নির্বাচনের পরও ভোটারদের পাশে থাকার ঘোষণা বাস্তবায়ন করছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে নিজ এলাকায় ভোটারদের বাড়ি ফেরার জন্য লঞ্চ ভাড়া বহনের উদ্যোগ নেওয়ার পর এবার কর্মস্থলে ফিরে যাওয়ার সুবিধার্থেও ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানান নুরুল হক নুর।

স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ঢাকা ও চট্টগ্রামে কর্মরত গলাচিপা-দশমিনার ভোটারদের সুবিধার্থে ‘রয়েল ক্রুজ-০২’ নামের লঞ্চটি বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট থেকে যাত্রা করবে। লঞ্চটি চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাশবাড়িয়া হয়ে চাঁদপুর অতিক্রম করে ঢাকার উদ্দেশে রওনা দেবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পটুয়াখালী-৩ আসনের কর্মজীবী ও সাধারণ মানুষ। অনেকেই বলছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ভোটারদের যাতায়াতে সহায়তা করায় তারা ইতিবাচকভাবে দেখছেন বিষয়টি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD