Logo

বগুড়া-৬ আসনের নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪২
বগুড়া-৬ আসনের নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দায়িত্বশীলদের এক সমাবেশে বগুড়া শহর জামায়াত আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানায়।

বিজ্ঞাপন

দলটির বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন বলেন, উপনির্বাচনে শহর জামায়াতের আমির এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করা হয়েছে। জরুরি দায়িত্বশীল বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। তিনি জানান, শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এই আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে আবিদুর রহমান সোহেল দ্বিতীয় অবস্থানে ছিলেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে তারেক রহমান আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফশিল ঘোষণা করে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি।

বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৪ জন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD