জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলনে তিনি নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন। রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারের লেভেল-১৫ এ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার বিকাল ৪টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান আসিফ মাহমুদ।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তার প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। দাবি করা হয়েছে, কিছু ব্যক্তি বেনামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন।
এসব অভিযোগকে ‘কাল্পনিক’ উল্লেখ করে আসিফ মাহমুদ জানিয়েছেন, বিষয়টি পরিষ্কার করতে তিনি নিজের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য জনসমক্ষে উপস্থাপন করবেন।








