Logo

জাবিতে দেড় হাজার শিক্ষার্থীকে নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ, ২০২৬, ১৯:০৪
জাবিতে দেড় হাজার শিক্ষার্থীকে নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের উদ্যোগে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং দেশের প্রতি অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। এ আয়োজনের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করে দোয়া করা হয়েছে।

বিজ্ঞাপন

ইফতারে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, এ ধরনের আয়োজন ক্যাম্পাসে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহমর্মিতার পরিবেশ তৈরি করে। এতে অন্যান্য সংগঠনও এ ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত হতে পারে।

ইফতার মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD