সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

বিদায়ী অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে (বর্তমানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী) গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্যরা অংশ নেন।
বিক্ষোভ মিছলের আগে আয়োজিত সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। তবে নির্বাচনের ফলাফল প্রসেসিংয়ে কয়েকজন উপদেষ্টার কারণে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
তিনি দাবি করেন, রিজওয়ানা হাসান ও খলিলুর রহমান ভোটের ফলাফল প্রভাবিত করতে যোগ্যতা অনুযায়ী দায়িত্ব নেননি এবং জনগণকে ভুল তথ্য পৌঁছেছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১টি আসনে জামায়াতের সম্ভাব্য বিজয় বড় ছিল, কিন্তু রাতে নির্বাচনের সম্প্রচার বন্ধ করে অল্প ভোটে আমাদের পরাজয় দেখানো হয়েছে। এই পরিস্থিতি তৈরিতে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং লন্ডন কন্সপিরেসির হোতা খলিলুর রহমান দায়ী।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের ফলাফলের কাগজপত্রে টেম্পারিং এবং কিছু এজেন্টের কাছ থেকে ফল গণনার আগেই স্বাক্ষর নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জামায়াত নেতা বলেন, তাদের দাবি কোনো সহিংসতা বা রাজনৈতিক অস্থিতিশীলতার প্ররোচনা নয়, বরং নির্বাচনের স্বচ্ছতা ও সঠিক বিচার নিশ্চিত করার লক্ষ্যে। তিনি সতর্ক করেছেন, সাবেক উপদেষ্টাদের কর্মকাণ্ড প্রমাণিত হলে আইন অনুযায়ী তাদের দায়ভার নিশ্চিত করা হবে।
সমাবেশে জামায়াতের নেতা আরও বলেন, আমাদের সকল কর্মসূচি প্রকাশ্যে হয়। সমাজের স্বার্থান্বেষী গোষ্ঠী যারা অপকর্ম করে ইসলামপন্থিদের ওপর চাপ প্রয়োগ করতে চায়, আমরা সেই সকল প্ররোচনার বিরুদ্ধে প্রতিবাদ জানাই।
বিজ্ঞাপন
বিক্ষোভ মিছলীতে অংশ নেওয়া নেতারা আশা প্রকাশ করেছেন, সরকার ও বিচার বিভাগ দুই উপদেষ্টার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং নির্বাচনের প্রকৃত ফলাফল জনগণের কাছে তুলে ধরা হবে। এই মিছিল ও সমাবেশে দলের স্থানীয় নেতারা, সাধারণ কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।








