Logo

আসছে ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে কারা আসছেন?

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ, ২০২৬, ১১:৫৪
আসছে ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে কারা আসছেন?
ফাইল ছবি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন সিনিয়র ছাত্রনেতার নাম আলোচনায় রয়েছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে ২০২৪ সালের ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। দুই বছর মেয়াদের এই কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে।

নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল, সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এবং প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভসহ আরও কয়েকজন নেতা।

দলীয় একটি সূত্র জানায়, দলের দুঃসময়ে ত্যাগ ও সংগ্রামের ভূমিকা এবং সাম্প্রতিক সময়ে ক্লিন ইমেজ ধরে রাখার বিষয়টি বিবেচনায় এনে নতুন কমিটিতে কয়েকজন নেতার নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল এবং ছাত্রদল মনোনীত ডাকসুর সাবেক ভিপি পদপ্রার্থী (২০১৯) ও বর্তমান কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। তবে সাম্প্রতিক সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন ছাত্রনেতা নতুন কমিটিতে বাদ পড়তে পারেন বলেও আলোচনা রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD