Logo

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৬, ১৭:৩২
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD