অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

ছবি: সংগৃহীত
সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল প্রায় পৌনে ৩টার দিকে হঠাৎ পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে ইবনে সিনা হাসপাতাল–এ তার চিকিৎসা চলছে। তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন।
জেবি/জেএইচআর








