ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক হলেন আসাদুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মেধাবী ও বলিষ্ঠ ছাত্রনেতা আসাদুর রহমান (আসাদ)। দীর্ঘদিনের রাজপথের লড়াই-সংগ্রাম এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তৃনমূল থেকে বেড়ে ওঠা এক নেতৃত্ব
আসাদুর রহমান আসাদ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ত্রিপুরাকান্দি গ্রামের আব্দুল ওয়াদুদের সন্তান। ছাত্ররাজনীতির শুরু থেকেই তিনি আদর্শিক ও সাংগঠনিক কাজে অত্যন্ত সক্রিয়। ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পাওয়ার আগে তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আসীন ছিলেন। সেখানে তিনি পর্যায়ক্রমে যুগ্ম আহ্বায়ক,সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে আসাদের ভূমিকা বরাবরই প্রশংসিত। বিশেষ করে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে তার সরব ও দৃঢ় উপস্থিতি তাকে তৃণমূল নেতাকর্মীদের কাছে এক আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দলের প্রতি ত্যাগ ও একনিষ্ঠতাই তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
আসাদুর রহমান আসাদকে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। নবগঠিত এই কমিটির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আরও শক্তিশালী ও বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন তারা।
বিজ্ঞাপন
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আসাদ জানান, তার ওপর অর্পিত এই দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাজপথে সর্বদা সজাগ থাকবেন।








