আগের চেয়ে অনেকটা সুস্থ মির্জা আব্বাস: রেল প্রতিমন্ত্রী

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রবিবার (২১ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
পোস্টে বলা হয়, দেশবাসীর দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাস এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। তার সুস্থতার জন্য যারা দোয়া করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরও বলা হয়, তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশের কল্যাণে নিজ দায়িত্ব পালন করবেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবাইকে দোয়া করার অনুরোধও জানানো হয়।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ পোস্টে আরও উল্লেখ করেন, আল্লাহ তায়ালার কাছে মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হচ্ছে।








