Logo

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৬, ১৮:০৯
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
ছবি: সংগৃহীত

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) যৌথসভা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা অংশ নেবেন।

বিজ্ঞাপন

দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব নেতাকে নির্ধারিত সময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD