Logo

আওয়ামী লীগ ভোট চুরি করেছে, বিএনপি চুরি করেছে ফলাফল: হাসনাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১৭:৫৫
আওয়ামী লীগ ভোট চুরি করেছে, বিএনপি চুরি করেছে ফলাফল: হাসনাত
ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছে, আর বিএনপি নির্বাচনের ফলাফল চুরি করেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য ও শিক্ষা খাতের সংস্কার নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা স্বাস্থ্য সংস্কারের দায়িত্বে, তারা চিকিৎসা নেন বিদেশে। যারা শিক্ষাখাতকে সংস্কার করতে চান, তাঁদের ছেলেমেয়েরা পড়ে বিদেশে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছে, আর বিএনপি নির্বাচনের ফলাফল চুরি করেছে। নির্বাচনের পর তারা অর্ধেক ফল মেনে নিয়েছে, আর অর্ধেক মানেনি। যে অর্ধেকে বিরোধীরা জিতেছে, তা তারা মানতে পারেনি।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD