Logo

সাংগঠনিক পুনর্গঠনে ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ২০:৪৮
সাংগঠনিক পুনর্গঠনে ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি
ছবি: সংগৃহীত

সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেশের সাতটি জেলা ও দুটি মহানগর কমিটি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী সাত দিনের মধ্যে এসব কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দিয়েছে দলটি।

বিজ্ঞাপন

রবিবার (১৮ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত করা কমিটিগুলো হলো—লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নাটোর, হবিগঞ্জ, মাগুরা ও গাজীপুর জেলা শাখা এবং রংপুর ও ময়মনসিংহ মহানগর কমিটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটি গঠনের লক্ষ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এসব কমিটি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও জানানো হয়, স্থগিত কমিটিগুলো পুনর্গঠনে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পরামর্শে আগামী সাত দিনের মধ্যে কমিটিগুলো পুনর্গঠনের উদ্যোগ নিতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দিয়েছে দলটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD