Logo

২০২৬ সালের হজের জন্য ৮ মাস আগেই প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

profile picture
জনবাণী ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫২
২০২৬ সালের হজের জন্য ৮ মাস আগেই প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব
ছবি: সংগৃহীত

এবার আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ২০২৬ সালের হজযাত্রার জন্য আট মাস আগেই ৬০টিরও বেশি দেশের হজ-সম্পর্কিত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় শুরু করেছে তারা।

বিজ্ঞাপন

সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, হজযাত্রীদের যাতায়াত সেবায় নতুন ‘সৌদি বাস উদ্যোগ’ চালু করতে ইতোমধ্যে ৫০টির বেশি বৈঠক করেছে মন্ত্রণালয়। পাশাপাশি বিদেশি হাজিদের জন্য নুসুক মাসার প্ল্যাটফর্মের আওতায় ১৬টি প্রতিষ্ঠানকে অনুমোদন, ৭৫টি দেশের সেবা নির্দেশিকা স্বয়ংক্রিয়করণ এবং ১৮৯টি হসপিটালিটি সেন্টার চালুর কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া বিদেশি হাজিদের সেবায় ২৪টি প্রতিষ্ঠানকে প্রস্তুত ঘোষণা এবং দেশীয় হাজিদের জন্য ১১টির বেশি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে কর্তৃপক্ষ। হজ সেবা উন্নয়নে ২৫টি কর্মশালা আয়োজনের পাশাপাশি নতুন মৌসুমের জন্য ২৫টি উদ্ভাবনী উদ্যোগ অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞাপন

আগামী মৌসুমে স্বেচ্ছাসেবী নিবন্ধনের জন্য আলাদা তথ্যভান্ডার চালু করেছে সৌদি আরব, যাতে হাজিরা আরও সহজে উন্নত ও মানসম্মত সেবা পান।

সূত্র: সৌদি গেজেট

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD