ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিষ্টি-জিলাপি বিতরণের আহ্বান তাহেরীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাড়ি বাড়ি, মসজিদ ও মাদরাসায় মিষ্টি, জিলাপি ও তাবারক বিতরণের আহ্বান জানিয়েছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।
বিজ্ঞাপন
এক বক্তব্যে তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী পালন শুধু দলিলের বিষয় নয়; বরং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম উপলক্ষে আনন্দ ও ভালোবাসা প্রকাশের একটি উপলক্ষ। মুসলমানরা আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করেন বলেও উল্লেখ করেন তিনি।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নিজ নিজ এলাকায় আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি বাড়ি এবং মসজিদ-মাদরাসায় মিষ্টি, জিলাপি ও তাবারক বিতরণের আহ্বান জানান মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।








