Logo

খালেদা জিয়ার সুস্থতার প্রার্থনা জানিয়েছেন সাদিক কায়েম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৮:৫৫
খালেদা জিয়ার সুস্থতার প্রার্থনা জানিয়েছেন সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন এবং উল্লেখ করেছেন, বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির প্রভাব থেকে রক্ষা করতে তার মতো দূরদর্শী নেতৃত্ব আজও প্রয়োজন।

তিনি আরও বলেন, আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা এবং নেক হায়াত দান করুন।

বিজ্ঞাপন

বর্তমানে বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশজুড়ে তাঁর সুস্থতার জন্য মানুষ দোয়া করছেন।

ডাকসু ভিপি সাদিক কায়েমের এই আবেগঘন স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিধ্বনি সৃষ্টি করেছে, যেখানে অনেকেই খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য কামনা জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD