Logo

সরকার গঠন করবে কোন দল, যা বললেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৮
সরকার গঠন করবে কোন দল, যা বললেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন নিয়ে নানা আলোচনা চলছে। এই পরিস্থিতিতে ইসলামি চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী তার ব্যক্তিগত মূল্যায়ন প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

তিনি মনে করেন, আসন্ন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ড. আব্বাসী লিখেছেন, “অনুধাবনমূলক বিশ্লেষণ এবং উপলব্ধ তথ্যের ভিত্তিতে যতটুকু বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এবং আগামীর রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান। আল্লাহ তায়ালা সব বিষয়ে সর্বাত্মক অবগত।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণের ঠিক দুই দিন আগে রাজনৈতিক মহল এবং বিভিন্ন ব্যক্তি থেকে সরকার গঠন নিয়ে নানা পূর্বাভাস ও মতামত প্রকাশিত হচ্ছে। ড. আব্বাসীর এই বক্তব্যও সেই ধারার অংশ হিসেবে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD