Logo

সাংবাদিকতায় ফিরলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:২০
সাংবাদিকতায় ফিরলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে আবারও সাংবাদিকতায় ফিরেছেন শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ফেসবুকে তিনি লেখেন, তিনি একটি নতুন ইংরেজি সংবাদপত্র ‘ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন এবং সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ অগাস্ট অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান বার্তাসংস্থা এএফপির ঢাকার ব্যুরো চিফ শফিকুল আলম। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD