হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাব: চা বিক্রেতা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। ভিডিওটিতে এক ব্যক্তি দাবি করেছেন, হাসনাত আব্দুল্লাহর কাছে তার ৮০০ টাকা পাওনা রয়েছে।
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া ওই ভিডিওতে ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি নিয়ে বসতেন এবং সে সময় হাসনাত আব্দুল্লাহ নিয়মিত তার কাছে চা খেতেন। তার ভাষ্য অনুযায়ী, হাসনাত প্রায়ই তাকে চা খাওয়ানোর অনুরোধ করতেন এবং তিনি তা করতেন। তবে সেই খরচের একটি অংশ এখনো পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
ভিডিওতে ওই ব্যক্তি বলেন, ‘আমি এখনো হাসনাত আব্দুল্লাহর কাছে টাকা পাব, ৮০০ টাকা। ভার্সিটিতে গাড়ি নিয়ে বসতাম আমি। এসেই বলতো, ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান, খাওয়াইতাম।’
বিজ্ঞাপন
এ সময় তিনি হাসনাত আব্দুল্লাহকে ঘিরে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্যও করেন। ভিডিওতে আরও অভিযোগ করে বলেন, ‘সেই চোরের ঘরে চোর ৫ আগস্টে শেখ হাসিনার বাড়ি থেকে বস্তা নিয়ে যায়। ওই চোরের ঘরে চোরে সংসদে বড় বড় কথা বলে। চোর তো সংসদেই বসে আছে। পবিত্র জায়গাকে অপবিত্র করে ফেলছে।’
তবে ভিডিওতে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটিকে হাস্যরসের দৃষ্টিতে দেখছেন, আবার কেউ কেউ অভিযোগের সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।








