Logo

হঠাৎ ফেসবুক ও মেসেঞ্জারের সার্ভার ডাউন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জুন, ২০২৬, ২০:০৭
হঠাৎ ফেসবুক ও মেসেঞ্জারের সার্ভার ডাউন
ছবি: সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য ব্যবহারকারী তাদের ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জার লগআউট হয়েগেছে । অনেকেই প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ করতে পারছেন না, আবার কেউ কেউ নিউজফিড লোডিং ও লগইন সংক্রান্ত জটিলতায় পড়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা আনুমানিক ৭:৩০টার দিকে এমনটি ঘটে।

সংবাদমাধ্যম ইউনিলেইডের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন যে তারা স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার করতে পারছেন না। কেউ লগইন করতে ব্যর্থ হচ্ছেন, আবার অনেকের অ্যাকাউন্ট হঠাৎ করেই লগআউট হয়ে যাচ্ছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের সার্ভিস পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসা সংস্থা ইজডাউন কর্তৃপক্ষ বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন, তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে।

বিজ্ঞাপন

ওয়েবসাইটটি আরও নিশ্চিত করেছে, আজ দুপুর থেকেই ফেসবুকের সার্ভিসে সক্রিয় ত্রুটি শনাক্ত করা গেছে। সমস্যাটি কেবল নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের একাধিক দেশের ব্যবহারকারীরা এতে ব্যাপকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এরমধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বোচ্চ ব্যবহারকারী এ ব্যাপারে রিপোর্ট করেছেন।

তাৎক্ষণিকভাবে সমস্যার কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান Meta কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এটি সার্ভারজনিত সাময়িক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

তবে, বর্তমানে যারা ফেসবুকের নিউজফিড লোড করতে পারছেন না কিংবা লগ-ইন সংক্রান্ত জটিলতায় ভুগছেন, তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা হওয়ায় মেটার কারিগরি দল সার্ভার সচল করার কাজ করছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/জেএইচআর/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD