Logo

গালি খাওয়ার ভয়ে বিএনপির নেতাকর্মীরা ঘর থেকে বের হচ্ছেন না

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট, ২০২৬, ১৬:০৪
গালি খাওয়ার ভয়ে বিএনপির নেতাকর্মীরা ঘর থেকে বের হচ্ছেন না
সারজিস আলম | ফাইল ছবি

দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে—এমন প্রেক্ষাপটে স্থানীয় পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের গালি খাওয়ার ভয়ে বিএনপির অনেক নেতাকর্মী ঘর থেকে বের হচ্ছেন না।

বিজ্ঞাপন

বুধবার (১২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘লোডশেডিংয়ের কারণে গালি খাওয়ার ভয়ে স্থানীয় পর্যায়ের বিএনপির অনেক নেতাকর্মী ঘর থেকে বের হচ্ছে না।’

সারজিসের এই মন্তব্যে দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতাকর্মীদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি সামনে এসেছে তার বক্তব্যে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD