Logo

ব্রাজিল তারকাদের অপহরণ করতে পৃথিবীতে আসছে এলিয়েনরা!

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ জুন, ২০২৬, ১৬:৪৫
ব্রাজিল তারকাদের অপহরণ করতে পৃথিবীতে আসছে এলিয়েনরা!
ছবি : জনবাণী গ্রাফিক্স

ফুটবল বিশ্বকাপে এবার এলিয়েন হানা! এমনই এক অবিশ্বাস্য ও অদ্ভুত দাবি ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। ব্রাজিলের এক জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন কোনো এক ম্যাচে মাঠে নেমে আসবে ভিনগ্রহীদের মহাকাশযান।

বিজ্ঞাপন

এরপর ম্যাচ রেফারি, খেলোয়াড় ও গ্যালারিতে থাকা দর্শকসহ প্রায় ৭০০-রও বেশি মানুষকে অপহরণ করে নিয়ে যাবে তারা! শুনতে কোনো সায়েন্স ফিকশন বা হলিউড সিনেমার গল্পের মতো মনে হলেও, অবাস্তব এই দাবিটিই করেছেন ব্রাজিলের এক আধ্যাত্মিক গুরু ও জ্যোতিষী। আর এই অদ্ভুত ভবিষ্যদ্বাণী নিয়েই এখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে।

ব্রাজিলের ওই আধ্যাত্মিক গুরু ও জ্যোতিষীর নাম এলিসাঞ্জেলা দে সুজা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘ভো বাহিয়ানা’ নামে বেশি পরিচিত। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তিনি কাঁদতে কাঁদতে নিজের এক স্বপ্নের অভিজ্ঞতা তুলে ধরেন।

বিজ্ঞাপন

এই চাঞ্চল্যকর দাবি করা আধ্যাত্মি নারী গুরু ও জ্যোতিষীর নাম এলিসাঞ্জেলা দে সুজা, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভো বাহিয়ানা' নামে পরিচিত। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি। সম্প্রতি একটি ভিডিওতে কান্নাভেজা কণ্ঠে তিনি নিজের একটি স্বপ্নের কথা শেয়ার করেন। তার দাবি অনুযায়ী একটি ম্যাচ চলাকালীন মায়ামির স্টেডিয়ামে প্রায় শতাধিক এলিয়েনসহ একটি বিশাল ইউএফও নেমে আসবে। সেখানে ব্যাপক চিৎকার, কান্না ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।

এই ঘটনার জন্য তিনি নির্দিষ্ট করে ২০২৬ সালের ২৪ অথবা ২৬ জুন তারিখটিকে উল্লেখ করেছেন এবং ওই দিন সবাইকে মায়ামির স্টেডিয়াম থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছেন। সোশাল মিডিয়ায় নিজের এক স্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘বন্ধুরা, আমি দেখেছি এলিয়ানরা মায়মির মাঠ আক্রমণ করেছে। আমি অনেক চিৎকার, অনেক কান্না, কষ্ট দেখেছি।’ তার এই মন্তব্য নিয়ে ব্রাজিলের সমর্থকদের জল্পনা। বাহিয়ানা সতর্ক করে বলেন, ‘২০২৬ সালের ২৪ জুন মায়ামির স্টেডিয়ামে যাবেন না। ওই জায়গা থেকে দূরে থাকুন।’

ফুটবল সমর্থকদের ধারণা, ওই তারিখে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচকেই ইঙ্গিত করেছেন এই জ্যোতিষী। কারণ সেই ম্যাচে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এই ভিডিও প্রকাশের পর বিষয়টি আরও আলোচনায় আসে অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর জে ক্লেওর একটি টিকটক ভিডিওর মাধ্যমে। সেখানে তিনি ঘটনাটিকে সম্ভাব্য ‘আগাম সংকেত’ হিসেবে ব্যাখ্যা করেন, যা ভবিষ্যতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে বলে দাবি করেন।

এদিকে এই অদ্ভুত দাবি ফুটবলপ্রেমীদের মনে দুই বছর আগের অর্থাৎ ২০২৪ সালের মায়ামি মলের সেই ‘এলিয়েন’ বিতর্কের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। সে সময় একটি শপিং মলে কিশোরদের বাজি ফাটানো এবং পুলিশের ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে ভিনগ্রহী দেখার গুজব ছড়িয়ে পড়েছিল।

বিজ্ঞাপন

তবে বিজ্ঞানভিত্তিক কোনো প্রমাণ ছাড়াই এমন দাবির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মজা করে লিখছেন, ‘তাহলে কি এলিয়েনরা এত দূর থেকে শুধু ব্রাজিলের তারকাদের খেলা দেখতেই পৃথিবীতে আসছে?’, আবার কেউ বিষয়টিকে স্রেফ লাইক-কমেন্ট পাওয়ার জন্য সস্তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD