শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল-নরওয়ের একাদশে রয়েছেন যারা

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার কঠিন পরীক্ষা নরওয়ে। শেষ ষোলোর এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বর্তমান ফুটবলের দুই আলোচিত তারকা—ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও নরওয়ের আর্লিং হালান্ড। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
বিজ্ঞাপন
এখন বড় প্রশ্ন, আট বছর পর আবারও কি শেষ আটে ফিরতে পারবে ব্রাজিল, নাকি ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠবে নরওয়ে?
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে।
শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে নরওয়ে। এর আগে গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে টানা হারিয়ে দারুণ ছন্দে ছিল ইউরোপের দলটি। ফলে ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে তারা।
বিজ্ঞাপন
অন্যদিকে, ব্রাজিল গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়। এরপর শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করে সেলেসাওরা।
ম্যাচ শুরুর আগে দুই দলই নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে।
নরওয়ের একাদশ:
বিজ্ঞাপন
ওরইয়ান নিল্যান্ড, তোরবিয়র্ন হেগেম, ক্রিস্টোফার আইয়ার, তোরবিয়র্ন হেগেম, ডেভিড মোলার উলফ, সান্দের বের্গে, প্যাট্রিক বের্গ, মার্টিন ওডেগার্ড, আলেকজান্ডার সোরলথ, আর্লিং হালান্ড, আন্তোনিও নুসা, জুলিয়ান রাইয়ারসন।
ব্রাজিলের একাদশ:
আলিসন, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।








