Logo

ব্রাজিলকে হারানো অসম্ভব বলা হালান্ড ম্যাচ শেষে এখন যা বলছেন

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ জুলাই, ২০২৬, ১৪:৫৯
ব্রাজিলকে হারানো অসম্ভব বলা হালান্ড ম্যাচ শেষে এখন যা বলছেন
ছবি: সংগৃহীত

ম্যাচের আগে ব্রাজিলকে হারানো প্রায় অসম্ভব বলেছিলেন আর্লিং হালান্ড। কিন্তু ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় সেই ব্রাজিলকেই ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। দলের দুই গোলই করেন হালান্ড। ম্যাচ শেষে অকপটে স্বীকার করেছেন, তার আগের ধারণা ভুল ছিল।

বিজ্ঞাপন

নরওয়েজিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হালান্ড বলেন, এমন ফল কখনো কল্পনাও করেননি। তার ভাষায়, নরওয়ের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন ছিল, কিন্তু ব্রাজিলকে হারানোর কথা কখনো ভাবেননি।

তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করতাম ফুটবলে কিছু বিষয় অসম্ভব। কিন্তু আজ বুঝেছি আমি ভুল ছিলাম। আমরা নিজেদের ফুটবল দর্শনের সঙ্গে মানিয়ে বল দখলে রেখে খেলতে পেরেছি। খেলোয়াড় হিসেবে এবং একটি জাতি হিসেবে আমাদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব অনেক বেড়েছে।’

এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। এর আগে বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য ছিল ১৯৯৮ সালের আসরে শেষ ষোলোতে ওঠা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে ম্যাচসেরা হয়ে ওঠা হালান্ড ব্যক্তিগত কৃতিত্বের চেয়ে দলীয় প্রচেষ্টাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, এই দুটি গোল শুধু তার নয়; সতীর্থ, কোচিং স্টাফ এবং কঠিন সময়েও পাশে থাকা সমর্থকদেরও সমান অবদান রয়েছে।

হালান্ডের বিশ্বাস, এই জয় নরওয়ের ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা করে নেবে। তিনি বলেন, দেশের প্রতিটি শিশু এখন বিশ্বাস করবে যে, কোনো কিছুই অসম্ভব নয়। এই স্মরণীয় রাত নরওয়ের মানুষের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে সেই ম্যাচ নিয়ে এখনই ভাবতে চান না হালান্ড। তার ভাষায়, সামনে যা-ই ঘটুক না কেন, এই ঐতিহাসিক জয়, আবেগ আর স্মৃতি কেউ তাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।

সূত্র: এএফপি

জেবি/এইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD