Logo

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ২৪:০৯
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

দুই গোল হজম করেও আর্জেন্টিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল। মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তারা।

বিজ্ঞাপন

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের নজির গড়েছে আর্জেন্টিনা। একসময় বিদায়ের শঙ্কায় থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের নাটকীয় জয়ে মিশরকে হারিয়েছে। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।

ম্যাচের শুরুতে মিশরের আক্রমণের মুখে চাপে পড়ে আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেও তারা আরও একটি গোল হজম করে ২-০ ব্যবধানে পিছিয়ে যায়। এতে শেষ ষোল থেকেই বিদায়ের শঙ্কা ঘিরে ধরে বিশ্ব চ্যাম্পিয়নদের।

তবে হাল ছাড়েনি আর্জেন্টিনা। ম্যাচের শেষ ভাগে আক্রমণের ঝড় তোলে তারা। প্রথমে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। এরপর লিওনেল মেসি গোল করে সমতা ফেরান। সমতায় ফেরার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর্জেন্টিনা এবং ম্যাচের শেষ দিকে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে।

বিজ্ঞাপন

নাটকীয় এই জয়ে ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে থেকেও দারুণ লড়াই করে জয় তুলে নেওয়ায় এটি চলতি আসরের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD