Logo

মেসির বাবার মৃত্যুতে নেইমারের আবেগঘন বার্তা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ আগস্ট, ২০২৬, ২০:৪৮
মেসির বাবার মৃত্যুতে নেইমারের আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৬৮ বছর বয়সে শনিবার আর্জেন্টিনার রোজারিওতে মারা যান মেসির বাবা। মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির অবদান ছিল গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই ছেলের পাশে থাকা হোর্হে পরবর্তীতে মেসির এজেন্টের দায়িত্বও পালন করেন।

বিজ্ঞাপন

বাবার মৃত্যুর পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন মেসি। সেখানে বাবার সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরার পাশাপাশি তাকে হারানোর কষ্টের কথাও জানান আর্জেন্টাইন তারকা।

মেসির সেই পোস্টে মন্তব্য করে নেইমার তারকা ফুটবলার ও পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি মেসি ও তার পরিবারের জন্য শক্তি কামনা করে একটি আবেগঘন বার্তা দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে মেসির বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। মেসির পোস্টে মন্তব্য করে তিনিও কঠিন এই সময়ে মেসি ও তার পরিবারের পাশে থাকার বার্তা দেন।

বাবাকে হারিয়ে গভীরভাবে ভেঙে পড়েছেন মেসি। তিনি জানিয়েছেন, এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তার বাবা আর নেই। হোর্হে আরও কয়েক বছর বেঁচে থাকবেন এবং তারা একসঙ্গে আরও অনেক সময় কাটাতে পারবেন—এমনটাই আশা করেছিলেন মেসি।

এমনকি ২০২৬ বিশ্বকাপেও ছেলের খেলা দেখতে চেয়েছিলেন হোর্হে মেসি। মেসি জানান, বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে তার বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরও মেসির আশা ছিল, বাবা সুস্থ হয়ে টুর্নামেন্টের শেষদিকে অন্তত মাঠে উপস্থিত থাকতে পারবেন।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সেই অপেক্ষা আর পূরণ হয়নি। বাবাকে হারানোর শোকে থাকা মেসির পাশে দাঁড়িয়েছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী-বন্ধু নেইমার ও রোনালদো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD