Logo

বাউফলে ছাগল নিয়ে সংঘর্ষে হত্যা মামলার আসামি গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
বাউফল, পটুয়াখালী
২ অক্টোবর, ২০২৫, ১৭:১৩
বাউফলে ছাগল নিয়ে সংঘর্ষে হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শাহ-আলম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১ সেপ্টেম্বর) গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে শাহ-আলমের ছাগল গোবিন্দ ঘরামির জমিতে প্রবেশ করে ঘাস খাওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহ-আলম গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

বিজ্ঞাপন

ঘটনার পর প্রাথমিকভাবে হামলার মামলা হলেও পরে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এরপর থেকেই মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামি পলাতক ছিলেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় গোবিন্দ ঘরামির অবস্থান নিশ্চিত হওয়ার পর গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।’

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD