Logo

কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
১০ নভেম্বর, ২০২৫, ১৯:০৮
কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ী ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD