Logo

মৌলভীবাজারে টমটমের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৯ নভেম্বর, ২০২৫, ১৩:০৫
মৌলভীবাজারে টমটমের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শমসেরনগর রোডের লংগুরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাকিব আহমদ (১৭) নামে আরেক তরুণ আহত হয়েছেন।

নিহত নাহিদ শ্যামেরকোনা গ্রামের আনোয়ার মিয়ার ছোট ছেলে। স্থানীয়রা জানায়, নাহিদ মোটরসাইকেলে করে মৌলভীবাজার শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লংগুরপুলে একটি টমটম হঠাৎ ঘুরে দাঁড়ালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি টমটমের সঙ্গে ধাক্কা খায়। এতে নাহিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত রাকিব আহমদ মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD