Logo

সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫৪
সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন পাবনা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোজহারুল ইসলাম ও এএসআই কয়েস উদ্দিন। মোজহারুল ইসলাম রংপুর জেলার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে, আর কয়েস উদ্দিন রাজশাহী জেলার তানোর থানার রাতৈল এলাকায় কছিমদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

পরে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা যায়নি।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD