Logo

চট্টগ্রামের বোয়ালখালী ভূমি অফিসে চুরি

profile picture
উপজেলা প্রতিনিধি
বোয়ালখালী, চট্টগ্রাম
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৬:৪৯
চট্টগ্রামের বোয়ালখালী ভূমি অফিসে চুরি
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনা জানতে পারেন। চোরের দল ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে একটি মনিটর, ডেক্সটপের হার্ডডিস্ক ও সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) নিয়ে যায়।

আমুচিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব বলেন, গত মঙ্গলবার বিকেলে অফিস শেষ করে কক্ষ তালাবদ্ধ করা হয়েছিল।

বিজ্ঞাপন

বুধবার সকালে অফিস খুলে দেখতে পাই ভেন্টিলেটর ভাঙা, কাগজপত্র এলোমেলো। চোরের দল একটি মনিটর, একটি ক্যামেরার ডিভিআর ও ডেক্সটপের হার্ডডিক্স খুলে নিয়ে গেছে বলে জানান। অফিসের কোনো নথি খোয়া যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD